News71.com
 International
 28 Aug 19, 01:17 PM
 213           
 0
 28 Aug 19, 01:17 PM

যেকোন আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত ইরাকি বাহিনী।।প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি

যেকোন আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত ইরাকি বাহিনী।।প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী শত্রুর যেকোনো আগ্রাসন কঠোরভাবে মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, এ হামলা ইরাকের ভেতর থেকে হোক আর বাইরে থেকে হোক- তা মোকাবেলা করবে দেশের সামরিক বাহিনী। প্রধানমন্ত্রী আব্দুল মাহদীর দপ্তরের গণমাধ্যম কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী মাহদি মন্ত্রিপরিষদের অধিবেশনে আগ্রাসন মোকাবেলায় ইরাকি বাহিনীর এই প্রস্তুতির কথা ঘোষণা করেন। তিনি বলেন, ইরাকের সেনারা দেশ রক্ষা, তার নাগরিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ইরাকে পরিচালিত বিদেশী কূটনৈতিক মিশনগুলো রক্ষার জন্যও প্রস্তুত রয়েছে।

মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহাদি আঞ্চলিক এবং আরব দেশগুলোর সঙ্গে ইরাকের কূটনৈতিক যোগাযোগের কথা তুলে ধরেন। এছাড়া, আন্তর্জাতিক অঙ্গনে ইরাকের আঞ্চলিক অবস্থান এবং বিশেষ কিছু ইস্যুতে ইরাকের সমর্থনের বিষয়টি ব্যাখ্যা করেছে বলে জানান। তিনি বলেন, ইরাকের অবস্থান শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। ইরাকের অভ্যন্তরীণ সংকট মোকাবেলা এবং সশস্ত্র বাহিনীকে আরো বেশি সক্ষম করে তোলার জন্য প্রধানমন্ত্রী আব্দুল মাহদি যে প্রচেষ্টা চালাচ্ছেন তার প্রতি সুস্পষ্ট সমর্থন দিয়েছেন মন্ত্রিপরিষদ সদস্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন