News71.com
 International
 28 Aug 19, 06:42 PM
 213           
 0
 28 Aug 19, 06:42 PM

সৌদিতে নামাজের সময় দোকান খোলা রাখা যাবে॥

সৌদিতে নামাজের সময় দোকান খোলা রাখা যাবে॥

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে দোকানে ক্রেতারা ভিড় করে থাকলেও আজান হলেই দোকান বন্ধ করা হয়। এটাই সেখানে স্বাভাবিক চিত্র। কারণ, নামাজের সময় দোকান বন্ধ রাখার বিষয়ে আইন চালু করা হয়েছিলো দেশটিতে। আইনে বলা হয়েছিল, নামাজের সময় দোকান খোলা থাকলে তিন দিনের জেল খাটতে হবে। তবে ‘কর্তৃপক্ষকে আর্থিক ভাতা প্রদানের বিনিময়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ২৪ ঘণ্টা খোলা রাখা যাবে’ এই মর্মে গত মাসে নতুন এক নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। কারণ, সৌদি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নামাজের সময় সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার ব্যাপারে চিন্তা করার দাবি জানিয়ে আসছিলেন। এ প্রেক্ষিতে সৌদি সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে, চাইলে নামাজের সময়ও দোকানপাট চালু রাখা যাবে। তবে এ নির্দেশনা জারির প্রথম দিকে পাঁচ ওয়াক্ত নামাজের সময় প্রতিষ্ঠান চালু রাখতে পাবে কিনা এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল।

দেশটির বিশ্লেষকরা বলছেন, এ নির্দেশনার মাধ্যমে যদি নামাজের সময় দোকানপাট বন্ধ রাখার আইন উঠে যায়, তাহলে এটি সৌদি আরবের রক্ষণশীল সমাজ ব্যবস্থার একটি উদার সংস্কার বলে বিবেচিত হবে। দেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সৌদি সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন তারা। রিয়াদের কিংডম সেন্ট্রাল মলের একজন বার্গারের দোকানের মালিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপিকে একটা চিঠি দেখান। সৌদি কর্তৃপক্ষের পাঠানো ওই চিঠিতে লেখা 'দোকান, রেস্টুরেন্ট ও মার্কেটগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই সিদ্ধান্ত নামাজের সময়গুলোতেও বহাল থাকবে।' তবে নামাজের সময় দোকান বন্ধ রাখার সিদ্ধান্তে দুইটা শ্রেণি তৈরি হয়েছে। যারা নামাজের সময় অর্থাৎ ২৪ ঘণ্টা দোকানপাট খোলা রাখার পক্ষে তারা বলছেন, এতে সার্বক্ষণিক বাজার করার লোকদের সুবিধা হবে। সেই সঙ্গে ব্যবসা বাড়বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন