News71.com
 International
 28 Aug 19, 07:11 PM
 221           
 0
 28 Aug 19, 07:11 PM

সীমান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন-পাকিস্তানের বিমানবাহিনী॥ নিবিড় পর্যবেক্ষণে ভারত

সীমান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন-পাকিস্তানের বিমানবাহিনী॥ নিবিড় পর্যবেক্ষণে ভারত

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীর উত্তেজনার মধ্যে লাখাদের নিকটবর্তী সীমান্তে চীন ও পাকিস্তানি বিমানবাহিনী যুদ্ধের প্রস্তুতিমূলক মহড়া চালাচ্ছে। বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুড গতকাল মঙ্গলবার দিল্লির সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, পাকিস্তানি জেএফ-১৭ এবং চীনের জে-১০ যুদ্ধবিমান মহড়া চালাচ্ছে। মহড়ার স্থানটি লেহ শহর থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে। মহড়ায় পাকিস্তানের গিলগিটের বালিতিস্তান অঞ্চলে জেএফ-১৭ বিমানগুলো গিয়েছে। ভারতীয় বিমানবাহিনী সেগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন