News71.com
 International
 29 Aug 19, 07:20 PM
 210           
 0
 29 Aug 19, 07:20 PM

৫০ হাজার কাশ্মীরির চাকরির আয়োজন দিল্লির।।

৫০ হাজার কাশ্মীরির চাকরির আয়োজন দিল্লির।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রেক্ষিতে সেখানে যেমন উত্তেজনা চলছে, তেমনি কাশ্মীরিদের মনে বিরাট ক্ষতের সৃষ্টি হয়েছে। ভারত সরকারের এমন সিদ্ধান্তে কাশ্মীরিরা বিশ্বাস হারিয়েছেন এবং তাদের হৃদয়ে বিরাট ক্ষতের সৃষ্টি হয়েছে বলে সংবাদ প্রকাশ করে গার্ডিয়ান। এবার সেই ক্ষত সারাতে ৫০ হাজার চাকরির ‘মলম’ দিচ্ছে দিল্লি। ৫০ হাজার কাশ্মীরিকে চাকরি দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মোদি সরকার। তবে সমালোচনা থাকলেও তা উপেক্ষা করে মোদি সরকার কাশ্মীরের উন্নয়নের জন্যই এ পদক্ষেপ নিচ্ছেন বলে দাবি দিল্লির। গতকাল বুধবার ভারতের অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভার কমিটি ৫০ হাজার চাকরি দেয়া সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য বৈঠকে বসে। ২ থেকে ৩ মাসের মধ্যেই এ চাকরি দেয়া হবে বলে জানিয়েছেন রাজ্য গভর্নর সত্য পাল মালিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন