News71.com
 International
 30 Aug 19, 01:30 PM
 170           
 0
 30 Aug 19, 01:30 PM

সেপ্টেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ॥

সেপ্টেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ॥

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথমেই বঙ্গোপসাগরের উত্তর-পূর্বে ফের একটি নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। তবে নিম্নচাপটি আরও একটু স্পষ্ট না হলে বলা যাবে না এর জেরে কদিন বৃষ্টি হবে কলকাতায়। শুক্রবার (৩০ আগস্ট) একথা জানান কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, যে নিম্নচাপটি তৈরি হচ্ছে মৌসুমি বায়ুর সক্রিয় থাকায় তার প্রভাবে শুক্রবারও পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। রাজ্যের কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এদিকে আজ সকাল থেকে কলকাতাসহ পশ্চিমবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সকাল থেকে কোথাও কোথাও হালকা বৃষ্টিও হচ্ছে। দিনটিতে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকতায় বৃষ্টি হয়েছে ৩০ দশমিক ৪ মিলিমিটার। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় এদিনও অস্বস্তি ও ভ্যাপসা গরম অনুভব করছে নগরবাসী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন