News71.com
 International
 31 Aug 19, 12:01 AM
 141           
 0
 31 Aug 19, 12:01 AM

আমাজন রক্ষায় হাতে অস্ত্র নিলেন আদিবাসীরা।।

আমাজন রক্ষায় হাতে অস্ত্র নিলেন আদিবাসীরা।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আমাজনে আগুন লাগানোর হুমকি, বন উজাড় এবং অবৈধ কাঠুরে ও পশু পালকদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছেন আদিবাসীরা। জিকরিন নৃগোষ্ঠীর যোদ্ধারা তাদের ভূমি বাঁচাতে মাঠে নেমেছেন। অবৈধভাবে তাদের জমি দখল করে নেয়া কাঠুরে ও পশু পালকদের তাড়ানোর দায়িত্ব নিজেরাই কাঁধে তুলে নিয়েছেন। কারণ ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর উদাসীনতায় তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। দ্য গার্ডিয়ান জানায়, পারা রাজ্যে গত সপ্তাহ থেকে নিজেদের অঞ্চলে কাঁধে রাইফেল ও হাতে লাঠি নিয়ে মহড়া দিয়েছেন জিকরিন যোদ্ধারা। অবৈধভাবে গড়ে তোলা প্রতিটি কুঁড়েঘরে গিয়ে তল্লাশি চালিয়েছেন। অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিয়েছেন, বাজেয়াপ্ত করেছেন সেখানে পাওয়া অনেক মালসামগ্রী। প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যুদ্ধ অভিযান চালিয়েছেন যোদ্ধারা। বয়স্ক এক যোদ্ধা টিকিরি জিকরিন বলেন, কেন আমাদের জমি রক্ষায় যুদ্ধ করছি না। যদি আমরা শিকারের মতো অবৈধদের তাড়াতে পারি, তাহলে আমাদের সন্তান, নাতি-নাতনিরা সেখানে ভালোভাবে বসবাস করতে পারবে। যুদ্ধ অভিযান থেকে ফিরে আসার পর টিকিরি যোদ্ধাদের উদ্বুদ্ধ করতেই এমন বক্তব্য দেন। তিনি বলেন, আমরা আমাদের ভূমি আগলে রাখব। শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাব। তা না হলে আমার মৃত্যুর পর কুবেন (শ্বেতাঙ্গরা) আমাদের জমি দখল করে নেবে। যদিও এ ধরনের যুদ্ধ অভিযান পরিচালনার কোনো এখতিয়ার তাদের নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন