News71.com
 International
 31 Aug 19, 12:08 AM
 129           
 0
 31 Aug 19, 12:08 AM

খাগড়াগড় বিস্ফোরণ মামলায় ৪ বাংলাদেশির ১০ বছরের দণ্ড॥

খাগড়াগড় বিস্ফোরণ মামলায় ৪ বাংলাদেশির ১০ বছরের দণ্ড॥

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের বর্ধমানে খাগড়াগড় বিস্ফোরণ মামলায় চার বাংলাদেশিসহ ছয়জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে আরো ১৩ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছেন কলকাতার একটি আদালত। শুক্রবার (৩০ আগস্ট) কলকাতা নগর দায়রা আদালতের বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল এ রায় ঘোষণা করেন। রায়ে মামলায় দোষী সাব্যস্ত হওয়া ১০ জনকে ৮ বছর ও ৩ জনকে ৬ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার (২৮ আগস্ট) ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি বিশেষ আদালত চার বাংলাদেশিসহ ১৯ জনকে অভিযুক্ত করেন। একইসঙ্গে চার বাংলাদেশিকে ‘বিদেশি আইনেও’ দোষী সাব্যস্ত করেছেন এনআইএ’র আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন