News71.com
 International
 31 Aug 19, 12:14 AM
 208           
 0
 31 Aug 19, 12:14 AM

পাকিস্তানের উচিত ভদ্র প্রতিবেশীর মতো আচরণ করা॥ ভারত

পাকিস্তানের উচিত ভদ্র প্রতিবেশীর মতো আচরণ করা॥ ভারত

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীর নিয়ে একের পর পাকিস্তানের নেতা-মন্ত্রীর বিরোধিতায় কড়া বার্তা দিল ভারত। গতকাল বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রবীশ কুমার বলেন, জঙ্গি অনুপ্রবেশে মদত না দিয়ে পাকিস্তানের ভদ্র প্রতিবেশীর মতো আচরণ করা উচিত। তিনি বলেন, ভারতের আভ্যন্তরীণ বিষয় নিয়ে যেভাবে পাকিস্তানি নেতারা আপত্তিকর মন্তব্য ও টুইট করছেন, তার নিন্দা করে ভারত।।বিশ্বের সামনে কাশ্মীরের তথ্য বিবৃত করছে পাকিস্তান। রবীশ কুমার বলেন, কাশ্মীরের সাংবিধানিক বিশেষাধিকার প্রত্যাহারের পর থেকেই পাকিস্তান গোটা বিশ্বকে বোঝাতে চাইছে সেখানে কিছু একটা হচ্ছে। একের পর এক দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে চলেছেন পাকিস্তানি নেতারা।

 

 

এদিন রাষ্ট্রসংঘকে লেখা ইমরান খানের চিঠিকেও চরম ভর্ৎসনা করেন তিনি। বলেন, একটা কাগজের টুকরোর থেকে এক পয়সা বেশি দাম নেই ওই চিঠির। পাকিস্তানকে সবাই চেনে। কীভাবে পাকিস্তান সন্ত্রাসবাদকে তাদের কূটনীতির অংশ হিসাবে ব্যবহার করে তা সবার জানা। উল্লেখ্য, গত ৫ আগস্ট কাশ্মীরের সাংবিধানিক বিশেষ অধিকার প্রত্যাহার করে সংসদে বিল পাস করে সরকার। তারপর থেকেই কাশ্মীর নিয়ে একের পর এক প্ররোচনামূলক বক্তব্য রাখতে থাকেন পাকিস্তানি নেতারা। বাদ যাননি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে তিনি বলেন, ভারতের ২৪ কোটি মুসলমান পাকিস্তানের দিকে তাকিয়ে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন