News71.com
 International
 31 Aug 19, 11:24 AM
 141           
 0
 31 Aug 19, 11:24 AM

রুশ ৫ম প্রজন্মের যুদ্ধবিমান এসইউ-৫৭ কেনার আলোচনা করছে তুরস্ক॥প্রেসিডেন্ট এরদোগান

রুশ ৫ম প্রজন্মের যুদ্ধবিমান এসইউ-৫৭ কেনার আলোচনা করছে তুরস্ক॥প্রেসিডেন্ট এরদোগান

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই এসইউ-৫৭ কেনার জন্য মস্কোর সঙ্গে আলোচনা করছে আঙ্কারা। তিনি গতকাল শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। এরদোগান বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট রুশ মন্ত্রীদের সঙ্গে আলোচনা করছেন তুর্কি মন্ত্রীরা। মস্কোর বাইরে অনুষ্ঠিত বিমানমেলায় পঞ্চম প্রজন্মের রুশ বিমান নিজে দেখার কয়েকদিন পরই এ কথা জানালেন এরদোগান। মস্কো এ বিমানমেলায় প্রথমবারের মতো এসইউ-৫৭’র প্রদর্শনীযোগ্য মডেল উন্মোচন করা হয়। ন্যাটো সদস্য দেশ তুরস্কের কাছে আমেরিকা এফ-৩৫ বিক্রি করতে অস্বীকার করাকে কেন্দ্র করে রাশিয়ার যুদ্ধবিমানের দিকে ঝুঁকতে শুরু করেছে আঙ্কারা। মার্কিন তীব্র চাপকে অস্বীকার করে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার পর দেশটির ওপর মার্কিন নানামুখী চাপ বাড়তে থাকে। অবশ্য, মার্কিন এসব চাপকে থোড়াই পরোয়া করছে তুরস্ক। তুর্কি কর্মকর্তারা বলছেন, নিজ পছন্দমতো দেশ থেকে অস্ত্র কেনার স্বাধীনতা আঙ্কারার আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন