
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের কুন্দুজ শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৪ তালেবান সদস্য নিহত হয়েছে। আজ শনিবার এক বিবৃতিতে এটা নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, গতকাল শুক্রবার রাতে শহরটির বেশ কয়েকটি এলাকায় তালেবানের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে।
এদিকে, আজ শনিবার সকাল থেকেই পাল্টা আক্রমন শুরু করেছে তালেবান। শহরটিতে তিন দিক দিয়ে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় গোষ্ঠীটি। একইসঙ্গে বেশ কিছু প্রতিষ্ঠান নিজেদের নিয়ন্ত্রনেও নেয় তারা। শেষ খবর পর্যন্ত উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।