
আন্তর্জাতিক ডেস্কঃ নরওয়ের আল্টায় একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে ওই হেলিকপ্টারে থাকা ৬ আরোহীর ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন এবং আরেক জনের খোঁজ পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার দেশটির উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পড়া এয়ারবাস এএস৩৫০ হেলিকপ্টারটিতে পাইলটসহ ছয় আরোহী ছিলেন। হেলিকপ্টার বিধ্বস্তের কারণ এখন পর্যন্ত জানা যায়নি বলে খবরে বলা হয়েছে। এছাড়া নিখোঁজ এক আরোহীর খোঁজও এখনো মিলেনি।