News71.com
 International
 02 Sep 19, 10:51 AM
 128           
 0
 02 Sep 19, 10:51 AM

কাস্পিয়ান সাগরে ইরানের নৌবাহিনীর মহড়া শুরু।।

কাস্পিয়ান সাগরে ইরানের নৌবাহিনীর মহড়া শুরু।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী কাস্পিয়ান সাগরে সামরিক মহড়া শুরু করেছে। সাগরের ২৫ হাজার বর্গ মাইল এলাকাজুড়ে এ মহড়া চলছে। এর নাম দেওয়া হয়েছে 'টেকসই নিরাপত্তা ৯৮'। গোটা বিশ্বকে শান্তি ও বন্ধুত্বের বার্তা দিতেই এ মহড়ার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। চলমান মহড়ায় ইরানের ডেস্ট্রয়ারসহ বিভিন্ন ধরণের যুদ্ধজাহাজ, সামরিক বিমান ও হেলিকপ্টার অংশ নিচ্ছে। ইরানের সেনাবাহিনীর নৌ বিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল খানযাদি বলেছেন, চার দিন ধরে এ মহড়া চলবে। এ মহড়ায় কেবল ইরান অংশ নিলেও অদূর ভবিষ্যতে সাগর তীরবর্তী অন্য দেশগুলোর অংশগ্রহণে যৌথ মহড়ার আয়োজন করা হবে বলে তিনি জানান। কাস্পিয়ান তীরবর্তী দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এ অঞ্চলের বাইরের কোনো শক্তি এই সাগরে প্রবেশ করতে পারবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন