News71.com
 International
 02 Sep 19, 10:56 AM
 132           
 0
 02 Sep 19, 10:56 AM

ফিলিপাইনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৯

ফিলিপাইনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কিং এয়ার ৩৫০ নামে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এয়ার অ্যাম্বুলেন্সে থাকা ৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে। জানা গেছে, বিমানটি দেশের দক্ষিণাঞ্চল থেকে ম্যানিলায় যাচ্ছিল। এটি রাজধানী থেকে ৪৬ কিলোমিটার দূরে থাকা অবস্থায় রাডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যে এলাকায় ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে বেশ কিছু রিসোর্ট রয়েছে। গরমের এই সময়ে সেখানে প্রচুর মানুষ ঘুরতে যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুর্ঘটনায় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।

স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তা জেফ্রি রোদ্রিগেজ রয়টার্সকে বলেন, এমন দুর্ঘটনায় কারও বেঁচে থাকা সম্ভব নয়। আমরা এটা নিশ্চিত করছি যে, বিমানটিতে থাকা সব আরোহীই মারা গেছেন। পুলিশ জানিয়েছে, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানকার দু'জন আহত হয়েছে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। ফিলিপাইনের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিমানটিতে এক রোগী এবং চিকিৎসকদের একটি দল দেশের দক্ষিণাঞ্চল থেকে ম্যানিলায় যাচ্ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন