News71.com
 International
 02 Sep 19, 11:12 AM
 187           
 0
 02 Sep 19, 11:12 AM

যুক্তরাষ্ট্রের বাহামা উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঝড় ‘ডোরিয়ান’॥

যুক্তরাষ্ট্রের বাহামা উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঝড় ‘ডোরিয়ান’॥

আন্তর্জাতিক ডেস্কঃ প্রবল শক্তি সঞ্চয় করে ঝড় ‘ডোরিয়ান’ আটলান্টিকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামায় আঘাত হেনেছে। সর্বোচ্চ ক্যাটাগরি ৫ ঝড়ে রূপ নেওয়া ঝড়টি ঘণ্টা ২৮৫ কিলোমিটার গতিতে বাহমায় আছড়ে পড়েছে। তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত। মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি) বলছে, ‘ডোরিয়ান’ পৃথিবীপৃষ্ঠে এ বছরের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড়।এরই মধ্যে ঝড়টির গতিপথে থাকা লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের তীব্র বাতাসের প্রভাবে ২৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার সর্তকতাও জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় কিছু বিমানবন্দর, তবে প্রধান বিমানবন্দরটি এখনো চালু রয়েছে।‘ভয়ঙ্কর বিপদজনক’ হয়ে ওঠা ঝড়টি স্থানীয় সময় রোববার ১২টা ৪০ মিনিটে বাহামার অ্যাবাকো দ্বীপে আঘাত হানে বলে জানিয়েছে এনএইচসি।

এদিকে রোববার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শক্তিশালী ঝড় ডোরিয়ানের বিষয়টি তিনি মনিটর করছেন। এজন্য তার পূর্বনির্ধারিত পোল্যান্ড সফরও বাতিল করা হয়েছে। সেখানে তার প্রতিনিধি হিসেবে ভাইস প্রেসিডিন্ট মাইক পেন্সকে পাঠানো হচ্ছে।ট্রাম্প স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ারও আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, এক সপ্তাহ ধরে ঝড়টি বিভিন্ন সময়ে তার গতিপথ পরিবর্তন করেছে। প্রথমে ঝড়ের আঘাতস্থল পুয়োর্তে রিকোর কথা বলা হলেও পরে তা পরিবর্তন হয়ে যায়। ধীরগতি প্রতিনিয়ত এর গতিপথ পরিবর্তনের পাশাপাশি শক্তি বাড়িয়েছে। সবশেষ যা সর্বোচ্চ ক্যাটাগরি ৫-এ পৌঁছেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন