News71.com
 International
 02 Sep 19, 07:26 PM
 200           
 0
 02 Sep 19, 07:26 PM

ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহর জবাব ছিল 'বিরত্বপূর্ণ'।।হুথি মুখপাত্র

ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহর জবাব ছিল 'বিরত্বপূর্ণ'।।হুথি মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের জনপ্রিয় প্রতিরোধকামী সংগঠন আনসারুল্লাহর মুখপাত্র আব্দুস সালাম ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের জবাবে হিজবুল্লাহ যে হামলা চালিয়েছে তাকে 'বিরত্বপূর্ণ' হিসেবে আখ্যায়িত করেছেন। মুখপাত্র আব্দুস সালাম গতকাল রোববার এক টুইটার বার্তায় ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার ভূঁয়সী প্রশংসা করেন। তিনি আরো বলেন, এ হামলা প্রতিরোধকামী সংগঠনটির বিশ্বাসযোগ্যতা আরো শক্তিশালী করবে। আব্দুস সালাম বলেন, ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর জবাব ছিল বিরত্বপূর্ণ এবং এটি ইসলামি উম্মাহর প্রতি বিশ্বাসঘাতক সরকারগুলোর মুখে একটি থাপ্পর। লেবাননের প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহ গতকাল রোববার ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের জবাবে এর উত্তর অংশে হামলা চালায়। হামলায় ইসরাইলের সেনা বহনকারী একটি সামরিক যান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং এর ভেতরে থাকা সেনারা হতাহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন