News71.com
 International
 02 Sep 19, 09:46 PM
 187           
 0
 02 Sep 19, 09:46 PM

এনআরসি ইস্যুতে গণআন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়॥

এনআরসি ইস্যুতে গণআন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়॥

আন্তর্জাতিক ডেস্কঃ আসামে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) তালিকা প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ কর্মসুচি পালনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। দলীয় বৈঠকে এই ইস্যুতে আন্দোলন জোরদার করার কথা বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসামে এনআরসি তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এক লাখ গোর্খার নাম এনআরসি থেকে বাদ যাওয়ায় তিনি তীব্র উষ্মা প্রকাশ করেছিলেন। নাগরিকপঞ্জি তালিকা প্রকাশের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে তৃণমূল। ৭ ও ৮ সেপ্টেম্বর জেলায় জেলায় এই কর্মসূচি পালন করা হবে। ১২ সেপ্টেম্বর কলকাতায় হবে বড় মিছিল। চিড়িয়া মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত যাবে এই মিছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন