News71.com
 International
 02 Sep 19, 09:49 PM
 223           
 0
 02 Sep 19, 09:49 PM

পাকিস্তানে আটক কূলভূষণের সঙ্গে ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্সের বৈঠক॥

পাকিস্তানে আটক কূলভূষণের সঙ্গে ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্সের বৈঠক॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে গুপ্তচরবৃত্তির দায়ে সাজাপ্রাপ্ত ভারতীয় নাগরিক কূলভূষণ যাদবের সঙ্গে বৈঠক করেছেন ইসলামাবাদে নিযুক্ত চার্জ দ্যা অ্যাফেয়ার্স গৌরব আহলুওয়ালিয়া। আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশনা মোতাবেক পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কূলভূষণ যাদবের সঙ্গে কূটনৈতিক কর্মকর্তাদের সাক্ষাতের অনুমতি দেয়ার পর এই বৈঠক হলো। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে তবে বিষয়টির স্পর্শকাতরতা বিবেচনা করে বৈঠকের স্থান সম্পর্কে কোনো কিছু জানানো হয় নি। কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আজকে সোমবার বৈঠক এক ঘণ্টা স্থায়ী হয়।

এর আগে আজ দিনের শুরুতে ভারতের পক্ষ থেকে ইসলামাবাদের প্রস্তাব গ্রহণ করে দিল্লির একজন সরকারি কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছিলেন, নয়াদিল্লি আশা করে পাকিস্তান এমন পরিবেশ তৈরি করবে যাতে বৈঠকটি অবাধ, সুষ্ঠু ও অর্থবহ হয়। কূলভূষণ যাদবের সঙ্গে বৈঠকের আগে ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌরব আহলুওয়ালিয়া একই রকমের আশা ব্যক্ত করেছিলেন। গতকাল পাকিস্তান জানিয়েছিল, কূলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের সাক্ষাতের অনুমতি দেবে ইসলামাবাদ। এর কয়েক সপ্তাহ আগে আন্তর্জাতিক বিচার আদালত পাকিস্তানকে এ ধরনের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন