News71.com
 International
 02 Sep 19, 09:59 PM
 217           
 0
 02 Sep 19, 09:59 PM

ভারত সীমান্তে বাঙ্কার নির্মাণ করছে পাক সেনাবাহিনী।।

ভারত সীমান্তে বাঙ্কার নির্মাণ করছে পাক সেনাবাহিনী।।

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীর ইস্যুতে পাকিস্তান-ভারতের তীব্র উত্তেজনার মাঝে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বেশ কিছু উদ্বেগজনক খবর আসছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ বলছে, ২০ বছর আগে ১৯৯৯ সালে কারগিল যুদ্ধের সময় যেভাবে সীমান্তে বাঙ্কার তৈরি করেছিল পাকিস্তান; বর্তমানে সেভাবেই বালতোরো সেক্টরের কাছে স্কার্দু এলাকার সম্মুখভাগে বাঙ্কার নির্মাণ করছে পাক সেনাবাহিনী। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের স্কার্দু এলাকার সম্মুখভাগের বিপরীত পাশেই কারগিলের অবস্থান। একেবারে সীমান্ত রেখা ঘেঁষে এই বাঙ্কার তৈরি করছে পাকিস্তান।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ বলছে, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী- পাকিস্তান সীমান্ত রেখা ঘেঁষে ১০ থেকে ১২ ফুট এবং কোথাও কোথাও ২০ থেকে ১২ ফুট উঁচু বাঙ্কার তৈরি করছে। এর মধ্যে প্রায় ছয়টি বাঙ্কারের নির্মাণ কাজ শেষের দিকে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সূত্রগুলো বলছে, বাঙ্কারগুলো পাকিস্তানের কমান্ড পোস্ট হতে পারে। এটি দুটি কারণে করতে পারে। পাকিস্তান ওই এলাকায় তাদের সামরিক বাহিনীর উপস্থিতি বাড়ানো কিংবা অস্ত্র মজুদের জন্য অথবা সেখানে স্থাপনা তৈরির সম্ভাবনা আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন