News71.com
 International
 04 Sep 19, 01:40 PM
 211           
 0
 04 Sep 19, 01:40 PM

ইরানের মহাকাশ সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা।।

ইরানের মহাকাশ সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ঘোষণা দিয়েছেন যে ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচি এবং এর দুটি ইনস্টিটিউটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তিনি বলেন, মহাকাশ গবেষণা কর্মসূচির নামে ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করতে দেয়া হবে না। গত ২৯ আগস্ট ইরান যে রকেট উৎক্ষেপণের চেষ্টা করেছে এটি ক্ষেপণাস্ত্র কর্মসূচিরই অংশ বলে তিনি দাবি করেন। সিআইএ’র এ সাবেক প্রধান আরো দাবি করেন, ইরানের মহাকাশ কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্প্রদায়ের কাছে এই হুঁশিয়ারি বার্তা যাওয়া উচিত যে, যারা আজকে ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচিতে সহযোগিতা করছেন, তাদের সহযোগিতার কারণে একসময় তেহরান পরমাণু অস্ত্র উৎক্ষেপণের ব্যবস্থা তৈরি করে ফেলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন