News71.com
 International
 04 Sep 19, 09:21 PM
 200           
 0
 04 Sep 19, 09:21 PM

ব্রেক্সিট ঠেকাতে ২১ বিদ্রোহী এমপিকে বরখাস্ত করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন॥

ব্রেক্সিট ঠেকাতে ২১ বিদ্রোহী এমপিকে বরখাস্ত করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন॥

আন্তর্জাতিক ডেস্কঃ ক্ষমতাসীন কনজারভেটিভ দলের ২১ এমপিকে বরখাস্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এর মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের প্রপৌত্র স্যার নিকোলাস সোয়ামস। এদিকে ওই ২১ জন এমপি নিজ দলের প্রধানমন্ত্রী জনসনের বরখাস্ত করার হুমকি উপেক্ষা করে বিরোধীদের সঙ্গে যোগ দেন। তারা চুক্তিবিহীন ব্রেক্সিটের বিরুদ্ধে ভোট দেন। এতে ৩২৮-৩০১ ভোটের ব্যবধানে পরাজিত হন বরিস জনসন। ফলে গতকাল মঙ্গলবার রাতের ওই ভোটের পরই এসব এমপিকে তিনি বরখাস্ত করেন।

খবরে বলা হয়েছে, মাত্র কয়েক সপ্তাহ আগে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী তেরেসা মের অধীনে মন্ত্রী নিয়োগ হয়েছিলেন ফিলিপ হ্যামন্ড, গ্রেগ ক্লার্ক ও রোরি স্টিওয়ার্ট। তাদেরকেও বরখাস্ত করা হয়েছে। ফলে এসব রাজনীতিক আগামী নির্বাচনে কনজারভেটিভ দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। বরখাস্ত এমপিরা হলেন- গুটো বেব, রিচার্ড বেনিওন, স্টিভ ব্রাইন, অ্যালিস্টার বার্ট, গ্রেগ ক্লার্ক, কেন ক্লার্ক, ডেভিড গাউকে, জাস্টিন গ্রিনিং, ডমিনিক গ্রিয়েভ, স্যাম গিমাহ, ফিলিপ হ্যামন্ড, স্টিফেন হ্যামন্ড, রিচার্ড হ্যারিংটন, মারগট জেমস, অলিভার লেটউইন, অ্যানি মিলটন, ক্যারোলাইন নোয়াকস, অ্যান্টোনেটে স্যান্ডব্যাচ, নিকোলাস সোয়ামস, রোরি স্টিওয়ার্ট ও এড ভাইজে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন