News71.com
 International
 04 Sep 19, 09:27 PM
 175           
 0
 04 Sep 19, 09:27 PM

মালিতে বোমা বিস্ফোরণে নিহত ১৪

মালিতে বোমা বিস্ফোরণে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্কঃ মালিতে যাত্রীবাহী বাসের নিচে পেতে রাখা বোমা বিস্ফোরণে ১৪ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মালির মধ্যাঞ্চলের সহিংসতা কবলিত মোপতি অঞ্চলে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের সময় বাসটিতে ৬০ যাত্রী ছিলেন। মোপতির যে এলাকায় বিস্ফোরণ হয়েছে, সেখানে স্থানীয় নৃগোষ্ঠীর জঙ্গিরা নিয়মিত প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর বেসামরিকদের হত্যা করে এবং যেখানে ইসলামপন্থী জঙ্গিরাও সক্রিয়। দেশটির নিরাপত্তামন্ত্রী সালিফ ট্রাওরে বলেছেন, ১৪ জন নিহত ও ২৪ জন আহত হওয়ার খবর পেয়েছি। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তবে কারা এ হামলা চালাতে পারে, সে বিষয়ে কোনো কথা বলেননি তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন