News71.com
 International
 06 Sep 19, 11:50 AM
 153           
 0
 06 Sep 19, 11:50 AM

ভারতের ৭০ কি.মি ভেতরে ঢুকে সেতু তৈরি করেছে চীন॥

ভারতের ৭০ কি.মি ভেতরে ঢুকে সেতু তৈরি করেছে চীন॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় ভূখন্ডের ৬০-৭০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী। তারা একটি ঝুলন্ত সেতুও তৈরি করেছে। অরুণাচল প্রদেশের বিজেপি বিধায়কের এই দাবি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভারত-চীন সীমান্তের চাগলাগাম এলাকায়। রাজ্যের বিজেপি সভাপতি তথা অরুণাচল পূর্ব কেন্দ্রের এমপি টাপির গাও সম্প্রতি বিভিন্ন মিডিয়ার কাছে দাবি করেন, চাগলাগামের ডিমার নালার উপর একটি ঝুলন্ত সেতু নজরে এসেছে আদিবাসীদের। ঘন জঙ্গলে ঘেরা ওই এলাকার গাছ কেটে কাঠ চেরাই করে ওই সেতুটি তৈরি করেছে চীনা সেনাবাহিনী। দিল্লির সংশ্লিষ্ট সব দফতরে তিনি বিষয়টি জানিয়েছেন বলেও দাবি করেন টাপির গাও। ভারতীয় সেনাবাহিনী অবশ্য সেই দাবি উড়িয়ে দিয়েছে। সেনাবাহিনীর পক্ষে বিবৃতি দিয়ে স্পষ্ট বলা হয়েছে, ওই এলাকায় ভারতীয় ভূখণ্ডে চীনা সেনাবাহিনী বা নাগরিকের উপস্থিতির কোনো প্রমাণ মেলেনি। তবুও ওই এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন