News71.com
 International
 06 Sep 19, 01:18 PM
 190           
 0
 06 Sep 19, 01:18 PM

মাহাথিরের কাছে জাকির নায়েককে ফেরত চাইলেন নরেন্দ্র মোদী।।

মাহাথিরের কাছে জাকির নায়েককে ফেরত চাইলেন নরেন্দ্র মোদী।।

আন্তর্জাতিক ডেস্কঃ ডা. জাকির নায়েককে প্রত্যর্পণে পদক্ষেপ নিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে বিদ্বেষ প্রচার ও অর্থপাচারের মামলা রয়েছে। তবে জাকির নায়েককে প্রত্যর্পণে মালয়েশীয় প্রধানমন্ত্রী কোনও নিশ্চয়তা দিয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তিন দিনের ইস্টার্ন ইকোনমিক সামিট সামনে রেখে মোদীর দ্বিপক্ষীয় বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র সচিব বিজয় গোখলে বলেন, এ বিষয়ে যোগাযোগ বজায় রাখতে দুপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মোদী ও মাহাথিরের দ্বিতীয় বৈঠক এটি। এর আগে গত বছরের মে মাসে তাদের বৈঠক হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন