News71.com
 International
 06 Sep 19, 01:26 PM
 194           
 0
 06 Sep 19, 01:26 PM

আর্থিক মন্দায় ভারতে বন্ধের মুখে গাড়ি উৎপাদন।।

আর্থিক মন্দায় ভারতে বন্ধের মুখে গাড়ি উৎপাদন।।

আন্তর্জাতিক ডেস্কঃ গত ছয়বছরের মধ্যে চলতি বছরের এপ্রিল-মে ও জুনে ভারতের আর্থিক বৃদ্ধির হার বা জিডিপি পতন হয়েছে রেকর্ড পরিমাণে। জিডিপি নেমে এসেছে ৫ শতাংশে। ফলে এই আর্থিক মন্দার সঙ্গে লড়াই করছে দেশটির কেন্দ্রীয় সরকার। তবুও সঙ্কট যেনো বেড়ে-ই চলেছে। আর এর জেরেই টানা দুই মাস ধরে জামশেদপুরে টাটা মোটরসের উৎপাদন মাঝে মধ্যেই বন্ধ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি কর্মীদের ছুটি দেওয়া হচ্ছে।

আগামী সপ্তাহে দু’দিন মারুতির ওই দুই ইউনিট বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। কোম্পানির তরফে কারণ হিসেবে বলা হয়েছে, বিক্রি নেই, অর্ডার নেই, তাই উৎপাদন এক ধাক্কায় অনেকটাই কমেছে। অথচ মন্ত্রী, সচিব থেকে কেন্দ্রীয় কর্তাদের ব্যবহারের জন্য অফিসিয়াল গাড়ির সিংহভাগই মারুতি থেকেই নেওয়া হয়। এই অবস্থায় স্বয়ং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যেখানে বলছেন, আবার নতুন করে গাড়ি কেনা হবে। তখনই উৎপাদন ইউনিট বন্ধ রাখার বিষয় যথেষ্ট অস্বস্তিকর কেন্দ্রীয় সরকারের কাছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন