News71.com
 International
 06 Sep 19, 07:32 PM
 237           
 0
 06 Sep 19, 07:32 PM

ভেড়ার গুঁতোয় কুপোকাত বিবিসির ক্যামেরাম্যান॥

ভেড়ার গুঁতোয় কুপোকাত বিবিসির ক্যামেরাম্যান॥

আন্তর্জাতিক ডেস্কঃ ক্যামেরাম্যানদের কর্মজীবন বেশ চ্যালেঞ্জিং। মনের মতো একটি ভিডিও ক্লিপের জন্য কতই না চড়াই-উৎরাই পাড়ি দিতে হয়, পার হতে হয় বন-জঙ্গল, পাহাড়। আর এর জন্য নানা জায়গায় নানা ধরনের আঘাত সহ্য করাটাও হয়তো নতুন কিছু নয়। কিন্তু, কাজ করতে গিয়ে জীবনের সবচেয়ে বড়(!) আঘাতটাই হয়তো পেয়েছেন বিবিসির এক ক্যামেরাম্যান। আর তা এসেছে হাঁটুর সমান এক ভেড়ার কাছে থেকে। সম্প্রতি ইংল্যান্ডের উইল্টশায়ারের একটি সাফারি পার্কে বন্যপ্রাণীদের নিয়ে অনুষ্ঠানের জন্য কাজ করছিলেন বিবিসির কর্মীরা।একটি ভিডিওতে দেখা যায়, পার্কের এক কর্মী একটি আফ্রিকান ক্যামেরুন ভেড়ার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন।


তিনি জানান, দুর্লভ এ ভেড়াটি ইদানিং বেশ সাহসী হয়ে উঠেছে। কথা বলার মধ্যেই ওই নারী কর্মীকে বেশ কয়েকবার গুঁতো দেয় ভেড়াটি। তবে, এ বিষয়ে অভ্যস্ত হওয়ায় ওই পার্ককর্মীর খুব বেশি আঘাত লাগেনি।কিন্তু, এরপরই ঘটে আসল ঘটনা! ভেড়াটি এগিয়ে যায় পাশে থাকা ক্যামেরাম্যানের দিকে। তিনি হাঁটু গেড়ে বসে ভিডিওধারণ করছিলেন। একারণে ভেড়াটি খুব সহজেই তার স্পর্শকাতর স্থানের কাছে চলে আসে। এক হাতে ক্যামেরা থাকলেও সতর্কতাবশত আরেক হাত দিয়ে জায়গাটি ঢেকে রেখেছিলেন ওই ক্যামেরাম্যান। কিন্তু, হাত সরাতেই ঘটে বিপত্তি। সুযোগ পেয়েই জোরদার এক গুঁতো মেরে বসে ভেড়াটি। সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে মাটিতে গড়িয়ে পড়েন বেচারা!

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন