News71.com
 International
 07 Sep 19, 08:14 PM
 156           
 0
 07 Sep 19, 08:14 PM

রাশিয়া থেকে হাইপারসনিক অস্ত্র কেনার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের না॥

রাশিয়া থেকে হাইপারসনিক অস্ত্র কেনার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের না॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রকে রুশ হাইপারসনিক মিসাইল (ক্ষেপণাস্ত্র) কেনার প্রস্তাব দিয়েছিল মস্কো। সেটায় সাড়া দেয়নি ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের সিনিয়র এক কর্মকর্তা বলছেন, যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি কেনার ব্যাপারে ভাবছে না। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) রুশ সংবাদমাধ্যম স্পুতনিককে ওই কর্মকর্তা বলেন, রাশিয়া থেকে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিবেচনা করার খুব কম কারণ রয়েছে। অবশ্য হাইপারসনিক মিসাইলে রাশিয়া এবং চীন থেকে পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্র নিজেদের চেষ্টায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করতে চাইছে। মার্কিন এক কর্মকর্তা বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বিকাশ, পরীক্ষা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তুলনামূলক একটি সুবিধা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটনকে মস্কোর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাব দেওয়ার বিষ্ময়কর তথ্য দেন। এ দিন একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছিলাম, আপনি কী চান আমাদের হাইপারসনিক অস্ত্রশস্ত্র আপনার কাছে বিক্রি করি? আর এর মাধ্যমে আমরা সবকিছুর ভারসাম্য বজায় রাখবো। এছাড়া আমি তখনই এ কথা বলেছিলাম, যখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, নতুন রুশ অস্ত্র কীভাবে ‘অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে’ ফিট থাকতে পারে? তবে সংবাদমাধ্যম বলছে, ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব ‘প্রত্যাখ্যান’ করে বলেছিলেন, ‘আমরা শিগগির নিজেরা হাইপারসনিক অস্ত্র বানাবো। পরে পুতিন এও বলেন, ঠিক আছে, তারা (যুক্তরাষ্ট্র) পারবে এই অস্ত্র বানাতে। তবে কেন তারা এই অর্থ ব্যয় করবে, যেহেতু আমরা ইতোমধ্যে করেছি। আমাদের দু’দেশের নিরাপত্তা রক্ষার জন্য ভারসাম্য তৈরি করতে রাশিয়া এই ব্যয় করতেই পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন