News71.com
 International
 07 Sep 19, 10:57 PM
 185           
 0
 07 Sep 19, 10:57 PM

আসামের এনআরসিতে নাম নেই চন্দ্রযান-২ মিশনের উপদেষ্টার॥

আসামের এনআরসিতে নাম নেই চন্দ্রযান-২ মিশনের উপদেষ্টার॥

 

 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিখ্যাত বিজ্ঞানী ও চন্দ্রযান-২ মিশনের উপদেষ্টা জিতেন্দ্র নাথ গোস্বামী ও তার পরিবারের সদস্যদের নাম আসামের চূড়ান্ত জাতীয় নাগরিক পঞ্জিতে (এনআরসি) নেই। ৩১ আগস্ট প্রকাশিত ওই তালিকায় নাম আসেনি আরও ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনের। নাম না থাকায় আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে। তবে জিতেন্দ্র নাথ গোস্বামীর বিষয়টি একটু ভিন্ন। তিনি এনআরসিতে নাম অন্তর্ভূক্ত করার জন্য আবেদনই করেননি। জিতেন্দ্র নাথ গোস্বামীর ভাই ও আসামের আইনসভার স্পিকার হিতেন্দ্র নাথ গোস্বামী জানান, জিতেন্দ্র ও তাদের পরিবারের ভোটাধিকার রয়েছে ভারতের আরেক রাজ্য গুজরাটে। তারা ওখানকারই স্থায়ী বাসিন্দা। তাই তারা আবেদন করেননি। তাছাড়া এনআরসিতে আবেদনের জন্য জিতেন্দ্র কোনো আগ্রহই দেখাননি।

 

সূত্র, ইন্ডিয়া টুডে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন