News71.com
 International
 07 Sep 19, 10:59 PM
 173           
 0
 07 Sep 19, 10:59 PM

ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুললেন তারই উপদেষ্টা॥

ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুললেন তারই উপদেষ্টা॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তারই সাবেক এক ঘনিষ্ঠ উপদেষ্টা। অ্যান্থনি স্ক্ররামুচি নামের ওই উপদেষ্টা প্রভাবশালী মার্কিন গণমাধ্যম সিএনএনকে বলেন, ভোটারদের উচিত বিষয়টি বিবেচনা করা। ঘূর্ণিঝড় ডোরিয়ান নিয়ে অপ্রসাঙ্গিক মন্তব্য করায় ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুললেন হোয়াইট হাউসে তিন বছর ধরে দায়িত্ব পালন করা এই উপদেষ্টা। সম্প্রতি ঘূর্ণিঝড় ডোরিয়ান ইস্যুতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, এর আগে সে কখনোই ৫ মাত্রার ঘূর্ণিঝড়ের কথা শোনেননি। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর বিশ্বজুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। এর আগে চলতি বছরের জুলাইয়ে, মানুষের হৃদপিন্ডে কিডনী থাকে বলে মন্তব্য করেছিরেন ডোনাল্ড ট্রাম্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন