News71.com
 International
 08 Sep 19, 11:26 AM
 146           
 0
 08 Sep 19, 11:26 AM

তালেবানের সঙ্গে কথিত শান্তি আলোচনা স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প॥

তালেবানের সঙ্গে কথিত শান্তি আলোচনা স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও তালেবান নেতাদের সঙ্গে ক্যাম্প ডেভিডে প্রস্তাবিত বৈঠক বাতিল করার পাশাপাশি তালেবানের সঙ্গে কথিত শন্তি আলোচনা স্থগিত করে দিয়েছেন। তিনি গতকাল শনিবার রাতে ধারাবাহিক একগুচ্ছ টুইটার বার্তায় বলেন, আগামীকাল রোববার ক্যাম্প ডেভিডে তালেবান নেতাদের সঙ্গে আমার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সে বৈঠক বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। ট্রাম্প আরো লিখেছেন, তিনি তালেবানের সঙ্গে আমেরিকার আলোচনা স্থগিত রাখারও নির্দেশ দিয়েছেন। এর কারণে হিসেবে তিনি কাবুলে সাম্প্রতিক বোমা হামলায় একজন মার্কিন সেনার নিহত হওয়ার কথা উল্লেখ করে বলেন যে হামলার দায় তালেবান স্বীকার করেছে।

ডোনাল্ড ট্রাম্প এমন সময় এ ঘোষণা দিলেন যখন আফগানিস্তান বিষয়ক বিশেষ মার্কিন প্রতিনিধি জালমাই খালিলযাদ গত সোমবার জানিয়েছিলেন, তালেবানের সঙ্গে আমেরিকার শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প অনুমোদন দিলেই তা স্বাক্ষরিত হবে। গত এক বছরেরও বেশি সময় ধরে তালেবানের সঙ্গে খালিলযাদ নয় দফা বৈঠক করে ওই সমঝোতার খসড়া চূড়ান্ত করেছিলেন। ওই সমঝোতার মূল ধারা ছিল আগামী ২০ সপ্তাহের মধ্যে আফগানিস্তান থেকে ৫,৪০০ সেনা প্রত্যাহার। বর্তমানে আফগানিস্তানে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন