News71.com
 International
 08 Sep 19, 11:32 AM
 160           
 0
 08 Sep 19, 11:32 AM

ব্রেক্সিট বিলম্বিত করতে আদালতে যাবেন বিরোধী এমপিরা॥

ব্রেক্সিট বিলম্বিত করতে আদালতে যাবেন বিরোধী এমপিরা॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট নিয়ে চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে যুক্তরাজ্য। যেভাবেই হোক ৩১ অক্টোবর ব্রেক্সিট চান প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু পার্লামেন্টে চুক্তিবিহীন ব্রেক্সিট বা নো ডিল ব্রেক্সিট ঠেকাতে একটি বিল পাস করেছেন এমপিরা। এরই মধ্যে হাউস অব লর্ডসেও বিলটি পাস হয়েছে যা আইনে পরিণত হবে। কিন্তু এরপরও যদি প্রধানমন্ত্রী জনসন ব্রেক্সিট বিলম্বিত করতে রাজি না হন সেক্ষেত্রে বিষয়টি নিয়ে আদালতে যাবেন বিরোধী এমপিরা। এরই মধ্যে প্রধানমন্ত্রীর দল টোরির বিদ্রোহী এমপি ও বিরোধীদলের এমপিরা আদালতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন। এ লক্ষ্যে একটি আইনি পরামর্শক দলও গঠন করা হয়েছে বলে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।


ব্রেক্সিট ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর গত মে মাসে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান থেরেসা মে। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হন কট্টর ব্রেক্সিটপন্থি বরিস জনসন। আগামী ৩১ অক্টোবর নির্ধারিত সময়ের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। প্রয়োজনে চুক্তিবিহীন ব্রেক্সিট হবে বলে জানান তিনি। ৩১ অক্টোবরের মধ্যে চুক্তিবিহীন ব্রেক্সিট এড়াতে এমপিরা বিল পাস করার পর তা এখন রাজকীয় অনুমোদনের অপেক্ষায় আছে।তবে জনসন বলেছেন, ইইউর কাছে ব্রেক্সিট বিলম্বিত করতে অনুরোধ করার চেয়ে খাদে পড়ে মরবো। গুঞ্জন উঠেছে, ব্রেক্সিটে বিলম্ব ঠেকাতে আইনের ফাঁক খুঁজছেন প্রধানমন্ত্রী। এমন প্রেক্ষিতেই ব্রেক্সিট বিলম্বিত করতে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমপিরা। লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেন, ব্রেক্সিট বিলম্বের আইন নিয়ে আদালতে যেতে চাইছে না লেবার পার্টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন