
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের হাতে পরমাণু অস্ত্র নেই। কিন্তু দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান সম্প্রতি পরমাণু অস্ত্রের প্রতি দেশটির আগ্রহের কথা প্রকাশ করেছেন। গেল সপ্তাহে এক বক্তব্যে এরদোগান বলেন, তুরস্কের হাতে পরমাণু অস্ত্র নেই। কিন্তু যেসব দেশের হাতে পরমাণু অস্ত্র আছে তারা তুরস্ককে এই অস্ত্র বানাতে বাধা দিচ্ছে। যা গ্রহণযোগ্য নয়। তুরস্ক যে সামরিক শক্তিতে নিজেদের এগিয়ে নিতে চাচ্ছে তা এরদোয়ানের এই বক্তব্যে পরিস্কার হয়েছে। তবে দেশটির কীভাবে নিজেদের এগিয়ে তা এখনো পরিস্কার নয়। তবে এরই মধ্যে দেশটির বেশ আধুনিক ও শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। কংক্রিটের বাঙ্কারে অনুপ্রবেশে সক্ষম এমন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। এসওএম-বি২ নামে ওই ক্রুজ ক্ষেপণাস্ত্রটি গত বৃহস্পতিবার সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দেশটির শিল্প ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা ভারাঙ্ক নিশ্চিত করেছেন।
তুরস্কের এটিই প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা জানিয়ে দেশটির শিল্প ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা ভারাঙ্ক বলেন, টার্কিশ সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল রিসার্চ কাউন্সিলের (টিইউবিআইটিএকে) ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসএজিই) এ ক্ষেপণাস্ত্রের উন্নয়নে কাজ করেছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন তুরস্কের প্রযুক্তি বিষয়ক মন্ত্রী। এতে দেখা যায়, ক্রুজ ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এই ক্ষেপণাস্ত্রটি তুরস্কের সশস্ত্র বাহিনী (টিএসকে) গভীর ভূগর্ভে সমাধিস্থ করা লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহার করবে। ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তুর পরিসীমা ২৫০ কিলোমিটারেরও বেশি।
সূত্র, ডেইলি সাবাহা।