News71.com
 International
 09 Sep 19, 02:33 PM
 139           
 0
 09 Sep 19, 02:33 PM

ইসরাইলি সামরিক ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ॥

ইসরাইলি সামরিক ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ॥

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদি ইসরাইলের আরও একটি পাইলটবিহীন বিমান বা সামরিক ড্রোন ভূপাতিত করেছে। আজ সোমবার সকালে লেবাননের দক্ষিণাঞ্চলের রামিয়াহ সীমান্ত এলাকার আকাশসীমা লঙ্ঘন করার সময় হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি গুলি করে ভূপাতিত করে। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, ভূপাতিত হওয়া ড্রোনটির ধ্বংসাবশেষ বর্তমানে হিজবুল্লাহর কাছে রয়েছে। ইহুদিবাদি ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করলেও হিজবুল্লাহর হামলায় তা ঘটেছে, এমন দাবি অস্বীকার করেছে। তারা জানায়, নিয়মিত মহড়ার অংশ হিসেবে উড্ডয়নকালে লেবানন সীমান্তের ভেতর ছোট একটি ড্রোন ভূপাতিত হয়। এর আগে গত মাসের শেষের দিকে রাজধানী বৈরুতের ‘ধাহয়িয়েহ’ এলাকার আকাশে উড়তে থাকা ইহুদিবাদী ইসরাইলের দু’টি ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ।

এ ঘটনার কয়েকদিন আগে ইসরাইলের পাঠানো একটি ড্রোন হিজবুল্লাহর একটি মিডিয়া সেন্টারের ওপর ভেঙে পড়ে এবং দ্বিতীয়টি কাছাকাছি একটি উন্মুক্ত স্থানে বিধ্বস্ত হয়। জবাবে সাইয়্যেদ নাসরুল্লাহ নিশ্চিতভাবে প্রতিশোধমূলক হামলার প্রত্যয় জানিয়েছিলেন। ১ সেপ্টেম্বর গতকাল রোববার হিজবুল্লাহ যোদ্ধারা একটি ইসরাইলি সামরিক যানে হামলা চালিয়ে সাইয়্যেদ নাসরুল্লাহর হুমকি বাস্তবায়ন করে যাতে ওই যানের সকল আরোহী হতাহত হয়। এ ঘটনার একদিন পর সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এরপর তেল আবিব আবার লেবাননের আগ্রাসন চালালে প্রতিটি ইসরাইলি সেনার জীবন ঝুঁকির মধ্যে পড়বে। তিনি বলেন, এবার নতুন এক যুদ্ধের সূচনা হলো, এখান থেকে লেবাননের আকাশে অনুপ্রবেশ করা ইসরাইলি ড্রোন প্রতিহত করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন