News71.com
 International
 09 Sep 19, 02:35 PM
 191           
 0
 09 Sep 19, 02:35 PM

হংকংয়ে মার্কিন পতাকা নিয়ে মিছিল॥ ট্রাম্পের সাহায্য কামনা

হংকংয়ে মার্কিন পতাকা নিয়ে মিছিল॥ ট্রাম্পের সাহায্য কামনা

আন্তর্জাতিক ডেস্কঃ হংকংয়ে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা তাদের সাহায্য করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন। গতকাল রবিবার হংকংয়ের মার্কিন কনস্যুলেটের দিকে মিছিল করে যাওয়ার সময় বিক্ষোভকারীদের অনেকের হাতে মার্কিন পতাকা দেখা যায়। কেউ কেউ প্রেসিডেন্ট ট্রাম্প ও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ সাত নেতার মুখোশ পরে হংকংয়ে হস্তক্ষেপের দাবি জানান। অনেকে প্রধান নির্বাহী ক্যারি ল্যামসহ শীর্ষ সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞারও আহ্বান জানান।

বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে লেখা ছিল, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, প্লিজ হংকংকে রক্ষা করুন এবং হংকংকে আবার সোনার নগরীতে পরিণত করুন।’ তারা ঐ নগরটিকে চীনের হাত থেকে মুক্ত করার জন্য স্লোগান দেন। তারা রাস্তার পাশের দোকানপাটে ভাঙচুর চালান। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুঁড়েন। বিক্ষোভকারীদের প্রধান দাবি কর্তৃপক্ষ মেনে নেওয়ার পরও ঐ শহরে গত ১৪ সপ্তাহ ধরে আন্দোলন চলছে। হংকংয়ের ব্যাপারে নাক না গলানোর জন্য চীন বারবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে আসছে। বেইজিং বলছে, ১৯৯৭ সালে ব্রিটেনের কাছ থেকে পাওয়া এই সাবেক উপনিবেশের পরিস্থিতি সম্পূর্ণভাবে হংকংয়ের নিজস্ব ব্যাপার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন