
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের দু’টি প্রধান তেল-স্থাপনায় ড্রোন হামলায় বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, কারা এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।শনিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যারামকো’র দু’টি স্থাপনায় এ হামলার ঘটনা ঘটে। প্রথম হামলাটি হয়েছে বিশ্বের সর্ববৃহৎ তেল প্রক্রিয়াজাতকরণ প্লান্ট আবকাইকে। এতে বিশাল অগ্নিকাণ্ড ও ধোঁয়ার কুণ্ডলি সৃষ্টি হয়। দ্বিতীয় হামলাটি হয়েছে খুরাইস তেলক্ষেত্রে। দু’টি স্থাপনার আগুনই নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে, এখন পর্যন্ত কেউ এসব হামলার দায় স্বীকার করেনি।