News71.com
 International
 14 Sep 19, 01:41 PM
 140           
 0
 14 Sep 19, 01:41 PM

দুঃসাহসি এক সৌদি নারী মাশায়েল আল-জালুদ॥

দুঃসাহসি এক সৌদি নারী মাশায়েল আল-জালুদ॥

আন্তর্জাতিক ডেস্কঃ পরনে বোরকা নেই। মাথায় নেই সৌদি আবায়াও। রিয়াদের একটি শপিং মলে পশ্চিমা ধাঁচের খোলামেলা পোশাক পরে চুল উড়িয়ে চলছেন রক্ষণশীল সৌদি আরবের এক দুঃসাহসী নারী। ইসলামী শাসন ব্যবস্থার এ দেশটিতে এমন পোশাক নিষিদ্ধ হলেও কয়েক মাস ধরে এভাবেই স্বাধীন চলাফেরা করছেন ৩৩ বছর বয়সী মাশায়েল আল-জালুদ। পেশায় তিনি মানবসম্পদ বিশেষজ্ঞ। হাইহিলে শরীরী ভঙ্গিমায় ফুটে বেরুচ্ছে লাবণ্য। তরুণীর চালচলনে কোনো সংকোচ নেই। পবিত্র দেশ সৌদি আরবে নয়া বিপ্লব আনতে চাইছেন জালুদ। তার দেখাদেখি জিন্স ও গেঞ্জি গায়ে দিয়ে সৌদির রাস্তায় নেমেছেন ২৫ বছরের আরেক তরুণী মানাহেল আল-ওতাইবি। গত বছর ‘আবায়া’ পরার আইনে শিথিলতার ইঙ্গিত দিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। যদিও সেটি এখনও রাজকীয় আইনে পরিণত হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন