News71.com
 International
 14 Sep 19, 01:47 PM
 157           
 0
 14 Sep 19, 01:47 PM

গিলগিট-বালতিস্তান পাকিস্তানের অংশ নয়॥ জাতিসঙ্ঘ  

গিলগিট-বালতিস্তান পাকিস্তানের অংশ নয়॥ জাতিসঙ্ঘ   

আন্তর্জাতিক ডেস্কঃ গিলগিট-বালতিস্তান, যা বর্তমানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একটি অংশ মাত্র । আগে এটি আগে ভারত-নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের অংশ ছিল। ১৯৪৭ সালে দেশভাগের সময় এটি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গত ১১ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব মানবাধিকারের সর্বোচ্চ ফোরাম জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪২তম অধিবেশনে এসব তথ্য উঠে আসে। যুক্তরাজ্যের এশিয়া-ইউরোপ বিষয়ক বিশেষজ্ঞ ব্রায়ান টল বলেন, “আপনার শিক্ষা না থাকলে, আপনি সুশৃঙ্খলভাবে কোনও কাজই করতে পারবেন না। পাকিস্তানে নারী শিক্ষা তেমন উন্নতি হয়নি। এখানকার কর্মক্ষেত্রে নারী কর্মীদের উপস্থিতি খুবই নগন্য। এখানে ৬৫ শতাংশ নারী প্রাথমিক শিক্ষার গণ্ডিই পার করতে পারছে না। আর ২০১৮ সালে শুধু গিলগিট-বালতিস্তানেই নারী শিক্ষার্থীদের ওপর বহু সংখ্যক হামলা চালিয়েছে পাকিস্তানি তালেবান। কেননা, তারা চায় না নারীরা শিক্ষিত হোক। এর ফলে এখানে ধর্মীয় সন্ত্রাসবাদ বেড়েছে। বেড়ে গেছে হত্যার ঘটনা।” তিনি আরো বলেন, “অতীতের দিকে তাকালে গিলগিট-বালতিস্তান ভারতের বৈধ অংশ ছিল, যা পরবর্তীতে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আগে এটা কখনোই পাকিস্তানের অংশ ছিল না।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন