News71.com
 International
 14 Sep 19, 07:29 PM
 157           
 0
 14 Sep 19, 07:29 PM

দিল্লির বাবর রোডের নতুন নামকরণ দাবি জানাল ডানপন্থি হিন্দু দল॥

দিল্লির বাবর রোডের নতুন নামকরণ দাবি জানাল ডানপন্থি হিন্দু দল॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লির গুরুত্বপূর্ণ একটি সড়ক বাবর রোড। ভারতবর্ষে মুঘল সম্রাটের স্থপতি মির্জা জহিরউদ্দিন মুহাম্মদ বাবরের নামে মধ্যদিল্লির সড়কটির নামকরণ করা হয়েছিল। সেই নামের সাইনবোর্ড কালো কালিতে মুছে দিয়েছে ডানপন্থী দল হিন্দু সেনার কর্মীরা। শনিবার (১৪ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিন্দু সেনার দাবি, বিখ্যাত কোন ভারতীয়র নামে সড়কটির পুন:নামকরণ করা হোক। হিন্দু সেনা সভাপতি বিষ্ণু গুপ্তা বলেন, আমরা চাই সরকার সড়কটির নাম আবার ঠিক করুক, যেটি এখন একজন বিদেশি দখলদারের নামে আছে। সেই দখলদারের নামাঙ্কিত দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের সাইনবোর্ডটি আমরা কালো কালিতে মুছে দিয়েছি। এ বিষয়ে দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের কোন কর্মকর্তার প্রতিক্রিয়া এখনো পাওয়া যায় নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন