News71.com
 International
 15 Sep 19, 11:35 AM
 130           
 0
 15 Sep 19, 11:35 AM

বাংলাদেশে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগে প্রস্তুত আরব আমিরাত॥

বাংলাদেশে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগে প্রস্তুত আরব আমিরাত॥

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে প্রস্তুত সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি ব্যবসায়িক গ্রুপ। বাংলাদেশ অর্থনৈতিক ফোরামের ডাটা অনুযায়ী এ তথ্য জানা গেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) গালফনিউজ.কম এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক ফোরাম রোববার (১৫ সেপ্টেম্বর) দুবাইয়ে এ নিয়ে সম্মেলন করবে। যেখানে তিন শতাধিক সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী এবং উদ্যোক্তারা অংশ নেবেন। একদিনের সম্মেলনের লক্ষ্য সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের প্রবাহকে আরও জোরদার করা। সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে বাংলাদেশিরা প্রধান বিনিয়োগকারী, যেখানে ৫০ হাজারেরও বেশি ব্যবসায় মালিকানা রয়েছে এবং বাংলাদেশি প্রবাসীরা যারা সম্মিলিতভাবে দেড় লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন