News71.com
 International
 15 Sep 19, 11:36 AM
 150           
 0
 15 Sep 19, 11:36 AM

ইসরায়েলি যুদ্ধবিমান গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি পুতিনের ।।

ইসরায়েলি যুদ্ধবিমান গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি পুতিনের ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি সিরিয়ায় একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কৌশলগত নানা কারণে সেসব হামলার পাল্টা জবাব দেয়নি দেশটির মিত্রপক্ষ রাশিয়া। কিন্তু আবারও সেখানে হামলা চালালে ইসরায়েলি যুদ্ধবিমান গুঁড়িয়ে দেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাশিয়ার সোচি শহরে সিরিয়ার ‘সুরক্ষা সমন্বয়’ বিষয়ে পুতিন ও নেতানিয়াহুর বৈঠকের পর এ হুঁশিয়ারির খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়ে পুতিন বলেন, সিরিয়ার সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলা মেনে নেওয়া মানে মস্কো ও দামেস্কের বন্ধুত্বকে হেয় করা। সিরিয়ায় ইসরায়েলের যে কোনো রকম বিমান হামলা ঠেকাতে রাশিয়া নিজেদের যুদ্ধবিমান অথবা এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারেরও হুমকি দেয় বলে প্রতিবেদনে বলা হয়। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সময় ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়েছে বলে জানান দিয়েছে। এসব হামলার কিছু কিছু লেবাননের আকাশসীমা থেকেও চালানো হয়। ইসরায়েলের বিরুদ্ধে লেবাননেরও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন