News71.com
 International
 15 Sep 19, 12:32 PM
 166           
 0
 15 Sep 19, 12:32 PM

সৌদিতে আরও কষ্টদায়ক হামলা চালানো হবে॥ ইয়েমেনি জেনারেল ইয়াহিয়া সারি  

সৌদিতে আরও কষ্টদায়ক হামলা চালানো হবে॥ ইয়েমেনি জেনারেল ইয়াহিয়া সারি   

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের তেল স্থাপনায় ১০টি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ১৪ সেপ্টেম্বর ইয়েমেনের সশস্ত্র বাহিনী পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনে সৌদি আগ্রাসন ও দখল অব্যাহত থাকলে সৌদি আরবে আরও বৃহৎ পরিসরে হামলা চালানো হবে এবং সেটি যে কোনো সময়ের চেয়ে আরও বেশি কষ্টদায়ক হবে। বিবৃতিতে বলা হয়, যখন কেউ আপনাকে আক্রমণ করে তখন তাকেও সেভাবে আক্রমণ করা উচিত। সৌদি সরকারের উদ্দেশ্যে বলতে চাই আমদের হামলা চালানোর লক্ষ্য দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। আমাদের থামাতে হলে আমাদের দেশে সৌদি আরবকে দখলদারি ও আগ্রাসন বন্ধ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন