
আন্তর্জাতিক ডেস্ক: ব্রেক্সিট ইস্যুতে ব্রিটেনের রাজনৈতিক সংকট নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেছেন, ব্রেক্সিট ইস্যুতে প্রধানমন্ত্রী বরিস জনসনের কৌশলের সঙ্গে আমি একমত নই। আমি এখনো বিশ্বাস করি, ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় গণভোটের আয়োজন করা এখনো সম্ভব। খবর বিবিসি ও সিএনএনের। টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি। গত শুক্রবার সাক্ষাতকারটি প্রকাশিত হয়েছে। আগামী সপ্তাহে প্রকাশিত হবে ক্যামেরনের আত্মজীবনী ‘ফর দ্য রেকর্ড’। তিনি এখন এই বইয়ের প্রচারণার কাজ করছেন। ক্যামেরন বলেন, ‘নো ব্রেক্সিট ডিল’ কোনো ভালো ধারণা নয়। তিনি বলেন, বেক্সিটের গণভোট আয়োজন করায় কিছু মানুষ আমাকে কখনোই ক্ষমা করবেন না। কারণ সবার সমর্থন ছিল না।