
আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে দ্রুত নাগরিকত্ব পেতে জন্মসনদ, ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স এবং ভুয়া অনুবাদ ও অন্যান্য অনিয়মের দায়ে ইতালির (নাগরিকত্ব) পাসপোর্ট হারাতে পারেন ২ হাজার ৮শ' বাংলাদেশি। ইতোমধ্যে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জালিয়াতির সঙ্গে জড়িত বাংলাদেশিদের ব্যাপারে কঠোর আইনি ব্যবস্থা নিয়েছেন এবং এর ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩ হাজার বাংলাদেশি নির্দিষ্ট সময়ের আগে অর্থের বিনিময়সহ বিভিন্ন অনিয়ম করে দ্রুত ইতালির নাগরিকত্ব (পাসপোর্ট) লাভ করেন। এর মধ্যে একটি তদন্তে বাংলাদেশের জন্মসনদ ও পুলিশ ক্লিয়ারেন্সের ভুয়া সার্টিফিকেটের সত্যতা পাওয়া গেছে। ২০১৭ সালে এই তদন্ত শুরু হয় পরে এর সত্যতা নিশ্চিত হলে চলতি বছর এর কার্যক্রমের ব্যবস্থা নেয় দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।