News71.com
 International
 16 Sep 19, 12:40 PM
 179           
 0
 16 Sep 19, 12:40 PM

হংকংয়ে উত্তেজনা॥পুলিশের সাথে সংঘর্ষ

হংকংয়ে উত্তেজনা॥পুলিশের সাথে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তপ্ত হয়ে উঠেছে হংকং।গণতন্ত্রের দাবিতে আন্দোলনরতদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে ও সরকারি ভবনগুলোর দিকে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করলে পুলিশ জলকামান ব্যবহার করে। এ ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আন্দোলনকারীরা একটি চীনা সেনাঘাঁটিতেও ইট ছুঁড়ে মারে। পরে আস্তে আস্তে পুরো শহরেই পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন