
আন্তর্জাতিক ডেস্কঃ হিন্দু স্কুল অধ্যক্ষের ইসলাম-বিরোধী মন্তব্যের জেরে দাঙ্গা দেখা দিয়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে। দেশটির সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, পুলিশি হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রবিবার সিন্ধ পাবলিক স্কুলের অধ্যক্ষ নোটন মালের বিরুদ্ধে অভিযোগ করেন আবদুল আজিজ রাজপুত নামে এক অভিভাবক। তার দাবি, হযরত মুহাম্মদ (সঃ)-এর নামে কুৎসা রটিয়েছেন ওই অধ্যক্ষ। নোটনের বিরুদ্ধে ঘোটকি থানায় এফআইআর দায়ের করা হয়। এদিকে নবীকে কটাক্ষের খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। অভিযোগ ওঠেছে, ওই এলাকার, সংখ্যালঘু হিন্দুদের মারধর ও তাদের লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। খবরে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে নামে বিশাল পুলিশবাহিনী। এরপর বিক্ষোভকারীদের দাবি মেনে গ্রেফতার করা হয় অভিযুক্ত অধ্যক্ষকে।