News71.com
 International
 16 Sep 19, 07:08 PM
 197           
 0
 16 Sep 19, 07:08 PM

রাশিয়ার তৈরী এস-৪০০-এর দ্বিতীয় চালান পেল তুরস্ক॥

রাশিয়ার তৈরী এস-৪০০-এর দ্বিতীয় চালান পেল তুরস্ক॥

আন্তর্জাতিক ডেস্কঃ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০-এর দ্বিতীয় চালান পাওয়ার কথা নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানায়, রাজধানী আঙ্কারা থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে একটি বিমান ঘাঁটিতে আজ এস-৪০০ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে এটি পরিচালনার জন্য তুর্কি সেনা বিশেষজ্ঞদের প্রশিক্ষণের কাজ এখনো চলছে। গতমাসের ২৭ তারিখ থেকে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দ্বিতীয় চালান হস্তান্তরের কাজ শুরু হয়েছিল। এদিকে এস-৪০০ সংগ্রহ করা সত্ত্বেও এটি মোতায়েন না করার জন্য তুরস্কের প্রতি মার্কিন সরকার যে আহ্বান জানিয়েছে তাও প্রত্যাখ্যান করেছে আঙ্কারা। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু শনিবার (১৪ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে জানান, বসিয়ে রাখার জন্য তার দেশ এ ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছ থেকে সংগ্রহ করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন