
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি, বিশ্বের অন্যতম বিলাসবহুল বাড়ি অ্যান্টিলিয়াতে তার বসবাস। বাড়ির প্রথম ছ’তলা জুড়ে রয়েছে গাড়ি পার্ক করার ব্যবস্থা। এরপরও মুকেশ আম্বানি কিনা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছেন! তবে তা যে সে গাড়ি নয়। ইলেকট্রিক কার অর্থাৎ বিদ্যুৎ চালিত গাড়ি। ভারতের বিদ্যুৎ চালিত গাড়ি আনতে চলেছে টেলসা মোটরস। সেই কোম্পানিরই এস ১০০ডি মডেলের একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছেন তিনি। এই গাড়ির শোরুম ভ্যালু ভারতীয় টাকায় প্রায় ৭৩ লক্ষ টাকা। ট্যাক্স মিলিয়ে গাড়ির দাম পড়বে প্রায় দেড় কোটি টাকা। সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় দেখা গিয়েছে এই গাড়ি। নম্বর এমএইচ ০১ ডিজে ৭৭৭৭। রিলায়েন্স গ্রুপের নামে নথিবদ্ধ রয়েছে এই বৈদ্যুতিক কার।