News71.com
 International
 20 Sep 19, 11:36 PM
 153           
 0
 20 Sep 19, 11:36 PM

ওয়াশিংটনে বন্দুকধারীর হামলা ॥ নিহত ১, আহত ৫

ওয়াশিংটনে বন্দুকধারীর হামলা ॥ নিহত ১, আহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ ওয়াশিংটনের একটি সড়কে বন্দুকধারীর হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ওয়াশিংটন ডিসির উত্তর দিকের পার্শ্ববর্তী ১৪ নম্বর ও কলাম্বিয়া সড়কে ওই হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। এখন পর্যন্ত হামলার বিস্তারিত জানা যায়নি। মাইক্রোব্লগিং সাইট টুইটারে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে অভিযান শুরু করেছে। গুলিবিদ্ধদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে ঘটনার বিস্তারিত জানতে কথা বলছে। এছাড়া আশপাশের সিসি ক্যামেরা ফুটেজগুলোও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন