News71.com
 International
 21 Sep 19, 12:12 PM
 154           
 0
 21 Sep 19, 12:12 PM

ইরানকে ঠেকাতে নতুন জোট গড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র॥  

ইরানকে ঠেকাতে নতুন জোট গড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র॥   

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন, সৌদি আরবের তেল স্থাপনার ওপর হামলার পর ইরানের হুমকি ঠেকাতে জোট গঠন করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ব্রিটেন এবং বাহরাইন জানিয়েছে, তারা এ জোটে অংশ নেবে। ইরাক জানিয়েছে, তারা এতে যোগ দেবে না। বেশির ভাগ ইউরোপীয় দেশ আঞ্চলিক উত্তেজনা ডেকে আনার ভয়ে জোট গঠন করতে নারাজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে ইরান। ইরান জানিয়ে দিয়েছে, যেকোনো আক্রমণাত্মক পদক্ষেপের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিক্রিয়া দেখানো হবে। গত বৃহস্পতিবার রয়টার্সের খবরে জানা যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ট্রাম্প এ সংকটের শান্তিপূর্ণ সমাধান চান। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে আলোচনার পর এ কথা বলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন