News71.com
 International
 21 Sep 19, 12:40 PM
 142           
 0
 21 Sep 19, 12:40 PM

রহস্যময় রোগে বিশ্বের কোটি মানুষের মারা যাওয়ার শঙ্কা॥

রহস্যময় রোগে বিশ্বের কোটি মানুষের মারা যাওয়ার শঙ্কা॥

আন্তর্জাতিক ডেস্কঃ পৃথিবীর বিভিন্ন প্রান্তে হানা দিতে পারে রহস্যময় এক মারণ রোগ। যার ফলে কয়েক দিনের মধ্যেই আক্রান্তের সংখ্যা কয়েক কোটি হতে পারে। মাত্র কয়েক দিনের মধ্যে এটি কেড়ে নিতে পারে কোটি মানুষের প্রাণ। আর এমন মহামারি মোকাবিলায় বর্তমান বিশ্বের চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত নয়। ভয়ানক এ খবর শোনাচ্ছে বিশ্বের অন্যতম স্বাস্থ্যবিষয়ক সংস্থা গ্লোবাল প্রিপেয়ার্ডনেস মনিটরিং বোর্ড (জিপিএমবি)। খবর দ্য গার্ডিয়ানের।রোগটি স্প্যানিশ ফ্লু জাতীয়। ১৯১৮ সালে একবার পৃথিবীতে দাপট দেখিয়েছিল এই রোগ। যাতে চার-পাঁচদিনে রোগটি মহামারির আকার নিয়েছিল। এবারেও ধারণা করা হচ্ছে, সারা বিশ্বে মহামারির আকার নিতে মাত্র কয়েকদিন সময় নেবে এই ফ্লু। পাশ্চাত্যের বিভিন্ন গণমাধ্যম এরই মধ্যে এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। এসব খবরে বলা হয়েছে, এবারেও এই রোগে মৃতের সংখ্যা কয়েক কোটি হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন