News71.com
 International
 21 Sep 19, 08:17 PM
 132           
 0
 21 Sep 19, 08:17 PM

মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে বিক্ষোভ॥  

মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে বিক্ষোভ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসির পদত্যাগ দাবিতে মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে অবস্থান করছেন দেশটির হাজারো নাগরিক। ২০১৪ সালে প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর গতকাল শুক্রবার প্রথমবারের মতো সরকার পতনের জন্য বিক্ষোভ হলো। প্রেসিডেন্ট সিসির সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আন্দোলন শুরু করেছে মিসরের জনগণ। ২০১১ সালে মিশর বিদ্রোহের প্রাণকেন্দ্র ছিল তাহরির স্কয়ার। এখানে তাই কাল লোক সমাগম হয়েছে বেশি। বিক্ষোভকারীরা দেশের অন্যান্য অংশেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ আন্দোলনের জের ধরে এ পর্যন্ত অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন